শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নোয়াখালী সদর উপজেলা পরিষদে তারুণ্যের  উৎসব-

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

নোয়াখালী.

নোয়াখালী সদর উপজেলা পরিষদের মিলনায়তনে তারুণ্যের  উৎসব-২০২৫ “ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ১৪ জানুয়ারি ) বিকেলে সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী তরুন ও তরুণীদের মধ্যে পুরষ্কোর বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আঁখিনুর জাহান নীলা।

এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মনছুর আহমেদ, দৈনিক দিশারী’র সম্পাদক ও প্রকাশক আকাশ মো. জসিম,দৈনিক প্রতিদিনের সংবাদের নোয়াখালী প্রতিনিধি জুয়েল রানা লিটন, দৈনিক কালবেলার নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন,দৈনিক দিশারী’র নির্বাহী সম্পাদক আ স ম হোসাইন উদ্দিন, বিশিষ্ট রাজনীতিক হাফেজ মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় সদর উপজেলার ধর্মপুর, নোয়াখালী, কালাদরাপ, এওজবালিয়া, অশ্বদিয়া, নেয়াজপুর, আন্ডারচর ও পূর্ব চরমটুয়ার শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে নোয়াখালী ইউনিয়ন প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এ সময় তারা সুন্দর ও সাবলীল ভাষায় আগামীর বাংলাদেশ নিয়ে নিজেদের স্বপ্ন ও প্রত্যাশা তুলে ধরেছেন।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন নোয়াখালী ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সচিব সমিতির নোয়াখালীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। অনুষ্ঠান শেষে পিঠা উৎসব ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ