শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

শিক্ষা উপদেষ্টার সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের বৈঠক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 নিজস্ব প্রতিবেদক>

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলনের কর্মী রিফাত হোসেন।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আন্দোলন চলবে নাকি প্রত্যাহার হবে তা এই বৈঠকের পর জানানো হবে।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এতে সারা দেশে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করেন তারা।

ভিডিও বার্তায়, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালে কর্মসূচি স্থগিত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ