শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

সেন্টার ফর চায়না স্টাডিজের সভায় নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সেন্টার ফর চায়না স্টাডিজের (সিসিএস) আয়োজনে আন্তর্জাতিক একাডেমিক ও গবেষণা বিষয়ক সভা  বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) ঢাবি উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিসিএস ও সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের কো-প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

সভায় সভাপতিত্ব করেন চীনের সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ এর প্রেসিডেন্ট চেন দোংজিয়াও।

সভায় চীনের টংজি ইউনিভার্সিটি, ইউনান ইউনিভার্সিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে এ বছর টাইমস হায়ার এডুকেশন (THE) কর্তৃক প্রকাশিত বিশ্ববিদ্যালয় (এশিয়া) র‌্যাঙ্কিং ২০২৬-এ নোবিপ্রবি ৬০১-৮০০ ব্যান্ডে স্থান অর্জন করেছে। পাশাপাশি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোবিপ্রবি তৃতীয় স্থানে অবস্থান করছে।

এ সময় নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে আমরা শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহিত করছি। এ ধরনের আন্তর্জাতিক সভা পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সভায় আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা, আন্তর্জাতিক নেটওয়ার্ক শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ