শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে : মো.শাহজাহান

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী প্রতিনিধি”
আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। এ সময় তিনি নিরপেক্ষ নির্বাচনে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও আশা করেন।
রোববার ( ১জানুয়ারি) দুপুর দেড়টার দিকে নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান বলেন, সেই দিন বেশি দূরে নয়। অচিরেই খালেদা জিয়া সহ আমাদের নেতাদের মুক্তি দেওয়া না হয়, তাহলে অল্প দিনের মধ্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে আমাদের নেতাদের জেল থেকে মুক্ত করে আনব।
তিনি আরো বলেন, খালেদা জিয়া, মির্জা ফখরুল, মির্জা আব্বাস সহ সকল রাজনৈতিক নেতাদের মুক্তি দিয়ে একটি নিদলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। আর যদি তা না করেন মনে রাখবেন ক্ষমতার ১৫বছর পার হতে দিবেনা। আপনাদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে সুস্থ নির্বাচনের ব্যবস্থা করা হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি,সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান প্রমূখ।
ছাত্রদলের নেতাকর্মিরা দুপুর দেড়টার দিকে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে একটি র‌্যালি নোয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের করা হয়। পরে র‌্যালিটি জেলা বড় মসজিদের সামনের সড়ক হয়ে প্রধান সড়কে যাওয়ার চেষ্টা করে।  সেখানে পুলিশী বাধায় বড় মসজিদের সামনে থেকে পুনরায় প্রেসক্লাব ভবনের সামনে এসে র‌্যালিটি শেষ করে।


এই ক্যাটাগরির আরো নিউজ