শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২১ মে, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি< নোয়াখালীতে এসিড নিক্ষেপের ভয় দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে মো. সজিব (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (২১ মে) ভুক্তভোগী কিশোরী বিষয়টি তুলে ধরেন। ভুক্তভোগীর পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাবার সাথে দীর্ঘদিন থেকে অভিযুক্ত সজিবের বন্ধুত্বের সম্পর্ক থাকায় ভুক্তভোগীর বাড়িতে তার আসা-যাওয়া লেগেই থাকত। গত ৩ মে ওই কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে দরজার ছিটকিনি ভেঙে বসতঘরে প্রবেশ করে। এ সময় এসিডের একটি বোতল বের করে তা নিক্ষেপের ভয় দেখিয়ে ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষণের পর জন্মনিরোধক ঔষধ নরপিল-১ সেবন করিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গত ৫ মে ভুক্তভোগী কিশোরী বাদি হয়ে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, ‘সজিব আমার বন্ধুত্বের দুর্বলতার সুযোগ নিয়ে আমার কলিজায় আঘাত করবে তা কখনো বুঝতে পারিনি। আমার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় আছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবি করছি।’ ধর্ষণের বিষয়ে জানতে অভিযুক্ত সজিবের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে সুধারাম মডেল থানার সাব-ইনস্পেক্টর (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশনা অনুয়ায়ী ঘটনাটি তদন্ত চলছে। ভিকটিমের মেডিকেল টেস্ট করানো হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ