শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

‘হাওয়াই মিঠাই’ ব্যান্ড এর নতুন গান ‘কোন কষ্ট নেই :

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৩ মে, ২০২৫

বিনোদন ডেস্ক>
৯০ দশকের মতো এই সময়ে এলবামে অনেক গান না আসলেও কিছু ব্যান্ড সিঙ্গেল গান রিলিজ করে চলছে ইউটিউব, ফেসবুক, স্পটিফা সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে। এমন একটি ব্যান্ড ‘হাওয়াই মিঠাই’ ।

তারা একটি গান রিলিজ করেছে যার নাম ‘কোন কষ্ট নেই’। গানটি রিলিজ হয়েছে ২২ মে, ২০২৫ । এটি তাদের তৃতীয় মৌলিক গান। গানটি তাদের ইউটিউব চ্যানেল (Hawai Mithai Band) সহ স্পটিফাই, এপল মিউজিক, ফেসবুক ইত্যাদি সব ধরণের অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

এছাড়াও তাদের প্রথম গান “দূর থেকে দূরে” রিলিজ হয় ১১ই জুলাই, ২০২৪। প্রথম গানের সাফল্যের পর ২১ নভেম্বর ২০২৪ এ তাদের দ্বিতীয় গান “কথা হারিয়ে গেছে” প্রকাশিত হয়।

৯০ দশকের ধাঁচে ‘হাওয়াই মিঠাই’ ব্যান্ডটি ২০১৮ সাল থেকে নিয়মিত লাইভ পারফরম্যান্স করে আসছে। । তারা মূলত বাংলাদেশি রক, ফোক ফিউশন ও ক্ল্যাসিক্যাল ধারার গান করে থাকে। ব্যান্ডের লাইন আপে আছেন – শান্ত : কীবোর্ড ও ভোকাল, রবি: গিটার ও ভোকাল, তুষার: লিড গিটার, সোহেল: বেজ গিটার ও ড্রামস : ইয়ান।

ব্যান্ডের প্রতিষ্ঠাতা শান্ত জানান, আমরা আসলে নির্দিষ্ট একটি ধারায় গান করিনা। আমরা ৯০ দশকের গানে অনুপ্রাণিত। তবে আমরা বর্তমান সময়ের শ্রোতাদের জন্যও গান করছি। গান আমাদের প্রধান পেশা নয়। গান আমাদের আবেগ অনুভূতি ও আত্মার খোরাক।

ব্যান্ডটি আরো কিছু নতুন গানের কাজ করছে। যা পর্যায়ক্রমে রিলিজ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ