শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে জুলাই শহীদ হাসানের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৫ মে, ২০২৫

নোয়াখালী>

জুলাই আন্দোলনের শহীদ হাফেজ মোহাম্মদ হাসানের দাফন সম্পন্ন হয়েছে নিজ গ্রামের বাড়িতে। আজ (রোববার, ২৫ মে) সকাল ৯টায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালি বাজার সংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাসানের জানাজায় অংশগ্রহণ করেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী শাখার আহ্বায়ক আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

জানাজার আগে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন জাতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শহীদ হাসানের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

জানাজায় জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার বলেন, ‘যারা শাহাদাত বরণ করেন, তারা আল্লাহর দরবারে সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত। শহীদ হাসান আমাদের গর্ব। তার রক্ত যেন আর কোনো ফ্যাসিস্ট শাসনের জন্ম না হতে দেয়।’

গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুরুতর আহত হন মোহাম্মদ হাসান। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিএমএইচ ঢাকা এবং সর্বশেষ থাইল্যান্ডের ব্যাংককের বামরুনগ্রাদ ও পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ