শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না:চিকিৎসক

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৯ জুন, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন। তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় অভিনেত্রীকে। এরপর থেকেই লাইফ সাপোর্টে আছেন তানিন সুবহা। এরই মাঝে রোববার (৮ জুন) সন্ধ্যায় তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পরে। তবে এখনো তিনি লাইফ সাপোর্টেই আছেন বলে জানিয়েছে তার পরিবার। 

জানা গেছে, যেকোনো সময় এই অভিনেত্রীর লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে। কারণ, তার হৃদ্‌যন্ত্র কিছুটা সচল দেখালেও ব্রেন কাজ করছে না। এখন লাইফ সাপোর্ট খুলতে স্বামীর অনুমতির অপেক্ষায় আছেন সবাই। এর আগে রোববার (৮ জুন) বিকেলেই চিকিৎসকেরা ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেছেন তাকে। 

তানিন সুবহার ছোট ভাই ইনজামুল রামিম সোমবার (৯ জুন) সকালে গণমাধ্যমকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, তাদের আর কিছুই করার নেই। আল্লাহ ছাড়া এখান থেকে আর ফেরানো যাবে না। রোববার থেকেই আপুর ব্রেন কাজ করছে না, তবে হার্ট কিছুটা সচল আছে পাশাপাশি মেশিনের মাধ্যমেও সাপোর্ট পাচ্ছে। ডাক্তাররা লাইফ সাপোর্ট খুলে ফেলার কথা বলেছেন, তবে আম্মু অনুমতি দেননি এখনো। দুলাভাইয়ের সিদ্ধান্তের ওপর সবকিছু নির্ভর করছে। আমার বোনের জন্য সবার কাছে দোয়া চাই।

প্রসঙ্গত, দীর্ঘদিন শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তানিন সুবহা। বিজ্ঞাপন দিয়ে শুরু হয়েছিল। তারপর নাটক-সিনেমায় কাজ করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। আর বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

Copied from: https://rtvonline.com/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ