শিরোনাম:
নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩

  • আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে আগামী দুই দিনে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা গেছে, রোববার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সন্ধ্যায় রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার এবং তা প্রশমিত হওয়ার পূর্বাভাস ছিল। তবে আজ রোববার সকালে এসব জেলাসহ অন্যান্য কোনো জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৩ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ