শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

যুব গেমসের উদ্বোধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩

নোয়াখালী:

৬দিন ব্যাপী গেমস এ ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, জুড়ো, কারাতেসহ মোট ৮টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার অংশগ্রহণ করবে।

নোয়াখালীতে দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস-২০২৩ এর উদ্বোধন হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে গেমস্ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান।

সকালে জাতীয় ও ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে গেমসের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামছুল হাসান মীরন সহ অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায় থেকে প্রতিভাবানদের তুলে আনতেই সরকারের এ প্রয়াস। ৬দিন ব্যাপী গেমস এ ফুটবল, ভলিবল, এ্যাথলেটিকস্, জুড়ো, কারাতেসহ মোট ৮টি ইভেন্টে জেলার ৯টি উপজেলার অংশগ্রহণ করবে। আগামী ৮ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব গেমস্ এর সমাপ্তি হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ