নোয়াখালীতে প্রবাসীর বাড়ীতে ডাকাতের উড়ো চিঠি, গণধর্ষণ ও হত্যার হুমকি

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

messenger sharing button
facebook sharing button

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়ীতে ডাকাতেরা উড়ো চিঠি দিয়ে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগি সিরাজ মিয়া পরিবারের নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় বৃহস্পতিবার বিকেলে লিখিত অভিযোগ দিয়েছে। এরআগে বুধবার রাতে উপজেলা চরকাঁকড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়ীতে “লাল বাহিনী” ডাকাত নামে একটি খামে ঢুকানো হাতে লেখা উড়ো চিঠি রেখে আসে।

লাল বাহিনী ডাকাতদের হুমকি দেয়া চিঠির ভাষা ছিল- “তোমার বাড়িতে যতেষ্ট পরিমান স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা আছে। যদি স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়া ছাড়া করবো এবং ছেলের বউকে তোমার সামনে আমরা সবাই মিলে গণধর্ষণ করবো।”ভুক্তভোগি সিরাজ মিয়া জানান, তার এক ছেলে ইতালি প্রবাসী।  স্ত্রী, ছেলের বৌ, নাতি-নাতনীসহ বাড়ীতে থাকেন। মাসখানেক পূর্বে তার ইতালি প্রবাসী ছেলে বাড়ীতে আসে। বুধবার রাত ১০টার পর ছেলে বাজার থেকে বাড়ীতে প্রবেশের সময় গেইটের সামনে খামসহ চিঠিটি পায়। চিঠিটি পড়েই পরিবারের সকলে আতংকে রাত কাটে। পরদিন নিরাপত্তা চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দেয়।

নি¤েœ লাল বাহিনী ডাকাতের চিঠিটি হুবহু দেয়া হলো- আসসালামু আলাইকুম জনাব সিরাজ মিয়া। আশা করি ভালো আছেন। খুব শিগরিই রাতে আপনার সাথে আপনার ঘরে দেখা হবে। আর আমরা আসলে যদি আমাদের চাহিদা মতো স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা না পাই, আপনার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দিবো এবং আপনার ছেলের বউয়ের তুলতুলে রসালো শরিরটা আমরা সবাই মিলে ভোগ করবো, সিরাজ মিয়া কথাটা যাতে মাথায় থাকে। খুব শিগরিই তোমার বাড়ীতে আমরা আসতেছি।

দেখা হবে সময়মত রাতে। যদি সিরাজ মিয়া তোমার ছেলে নাতি এবং বউয়ের ইজ্জত বাঁচাতে  চাও তাহলে টাকা পয়সা গহনাগাটি সব আমাদের চাহিদা মত রাখ। যাতে আমরা খালি হাতে ফিরে না যাই, আমরা জানি তোমার ঘরে প্রচুর পরিমানে গহনাগাটি আছে। আর যদি সব কিছু ঠিকঠাক না পায়। তোমার ছেলে এবং নাতিকে দুনিয়া ছাড়া করবো এবং তোমার ছেলের বউকে আমরা সবাই মিলে গণধর্ষণ করবো তোমার সামনে, কথাটা যেন মনে থাকে সিরাজ মিয়া, আসসালামু আলাইকুম। ইতি, তোমাদের ¯েœহধন্য, লাল শাহ্ ডাকাত (লাল বাহিনীর প্রধান)।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ