শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই: নোয়াখালী জেলা বিএনপি

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৬ জুলাই, ২০২৫

একটি রাজনৈতিক গোষ্ঠি বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপ-প্রচারে লিপ্ত হয়ে পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ঢালাওভাবে দায় চাপানোর চেষ্টা করছে দাবি করে নোয়াখালী জেলা বিএনপি জানিয়েছেন, দখলদার, চাঁদাবাজ, কিশোরগ্যাং, লুটপাটকারীর সঙ্গে বিএনপির কোন সম্পর্ক নাই। জেলায় সন্ত্রাস-চাঁদাবাজ, দখল ও লুটপাট নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছে দলটির নেতারা।

রোববার দুপুরে নোয়াখালী জেলা আইনজীবি সমিতির হলরুমে জেলা বিএনপির আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেয় জেলা বিএনপি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার বিএসসি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট এবিএম জাকারিয়া, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক রবিউল হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ