শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাধ্যমিক বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৯ জুলাই, ২০২৫

  • নোয়াখালীতে প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে জেলার চারটি উপজেলার সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ৯ ও ১০ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার) শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চলমান অর্ধবার্ষিক ও অভ্যন্তরীণ পরীক্ষাসমূহও স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় নয়টি উপজেলার মধ্যে নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান এবং অর্ধবার্ষিক পরীক্ষা সমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাকি উপজেলাগুলোতে দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

জেলার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীতে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার সম্ভাবনাকে জোরদার করছে। তা ছাড়া গত ২৪ ঘণ্টা নোয়াখালীতে ১৫৮ মি. মি. বৃষ্টিপাত রেকড করেছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আগামীকাল সকাল ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জরুরি সভা ডেকেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ