শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহবান নোয়াখালী জেলা বিএনপির

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

নোয়াখালী>
প্রবল বর্ষণে বিপর্যন্ত জনজীবন, দূর্ভোগ কাটাতে জনগনের পাশে দাঁড়ানোর জন্য নেতা কর্মীদের প্রতি জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব আহবান জানিয়েছেন।
কদিনের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলার অধিকাংশ এলাকা জলাবদ্ধতার কারণে প্লাবিত। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শ্রমজীবী সাধারন মানুষ হয়ে পড়ছে কর্মহীন। এমতাবস্থায় সাধারন মানুষের পাশে দাঁড়ানোর জন্য নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো ও সদস্য সচিব মোঃ হারুনুর রশিদ আজাদ নিম্নলিখিত নির্দেশনা প্রদান করেছেন।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও দপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এডভোকেট রবিউল হাসান পলাশের দলীয় প্যাডে স্বাক্ষরিত নির্দেশনার মধ্যে রয়েছে,দলীয় নেতা-কর্মীগন স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ড্রেনেজ সংস্কারে কাজ করবে। সংশ্লিষ্ট এলাকা সমূহে সম্মিলিত ভাবে এ প্রচেষ্টা গ্রহণ করতে হবে।ঘরবাড়ী পানিবন্দি হলে প্রয়োজনে তাদেরকে স্থানীয় স্কুল অথবা সাইক্লোন সেন্টারে নিতে সহযোগীতা করতে হবে।নিম্নবিত্ত কর্মহীন শ্রমজীবী মানুষকে সহায়তা প্রদানের প্রচেষ্টা গ্রহণ করা।দূর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করা এবং উপকূল অঞ্চলে নদীভাঙ্গন কবলিত এলাকার সাধারন কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জেলার সকল নেতাকর্মী ও সমর্থকদের প্রতি জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব,সাবেক মেয়র আলহাজ্ব মো: হারুনুর রশিদ আজাদ এসব নির্দেশনা পালনের আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ