শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

আলোর নেতৃত্বে জলাবদ্ধতার উৎসমূখ বাঁধ পরিদর্শন

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নোয়াখালী>

নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল পূর্ব ঘোষণানুযায়ী শনিবার সকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের রিক্সাওয়ালার বাঁধ পরিদর্শন করেন ।

জলাবদ্ধতার উৎসমুখ রিক্সাওয়ালা বাঁধ পরিদর্শনের সময় প্রতিনিধি দলে উপস্হিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম শাহিন,শহিদুল ইসলাম কিরন,সিনিয়র আইনজীবি এড আবদুল হক,জেলা বিএনপির দপ্তরের দ্বায়িত্বপ্রাপ্ত সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ,জেলা বিএনপির সদস্য কামরুল হুদা চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মন্জু সহ উপজেলা পৌরসভা এবং স্হানীয় ইউনিয়ন বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিনিধিদল বাঁধ পরিদর্শনের সময় স্হানীয় সাধারন মানুষ, কৃষিজীবী এবং নানাপেশার মানুষের সাথে কথা বলেন। উক্ত অবৈধ বাঁধের কারনে সৃষ্ট পানিবন্দি মানুষের দূর্ভোগ দূরিকরণে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি আকর্ষন করেন এবং বিগত সরকারের সময়ে ভূমিদস্যুদের দখলকৃত অবৈধ ঘেরগুলো উচ্ছেদের আহবান জানান নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ