শিরোনাম:
অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আবদুল্যাহ আল ফারুকের সংবাদ সম্মেলন। নোয়াখালীতে ওবায়দুল কাদেরের দুই নিকটাত্মীয় গ্রেপ্তার নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার নোবিপ্রবির NYBB-এর নেতৃত্বে যোবায়ের–ইরা নোয়াখালীতে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রভাতী শিশু শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬ লাখ টাকার গরমিল, তদন্তের দায়িত্ব অভিযুক্তের কাঁধে! সুপ্রিম কোর্টে বিচারাধীন জমিতে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে নোবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ, প্রতিবাদে মানববন্ধন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন নোয়াখালীতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা দক্ষিণ শাখার যুব সম্মেলন অনুষ্ঠিত

মৎস ব্যবসায়ীর ঘের কেটে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চর এলাহী ইউনিয়নের গাংচিলে মৎস পোনা ব্যবসায়ীর চাষের পুকুরে পাড় কেটে দিয়ে দশ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। এনিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ক্ষতিগ্রস্থ মৎস পোনা ব্যাবসায়ী গাংচিল গ্রামের হজল হকের ছেলে মো. হান্নান বাদী হয়ে ৪ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন, চর এলাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুস সুবহানের ছেলে মোজাম্মেল (৪৫), মো. ইসমাইল (৩৫), আক্কাস মাঝির ছেলে মো. জামাল(৫০), মোহাম্মদ আলী(২৬)সহ অজ্ঞাত ৫-৬ জন।

অভিযোগ সুত্রে জানা যায়, মৎস পোনা ব্যবসায়ী হান্নান নিজ মালিকীয় পুকুরে মাছের পোনা চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। ৭ জুলাই একই এলাকার ইসমাইল পোনা ব্যবসায়ী হান্নানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় ইসমাইল ও তার সহযোগী মো. জামাল, মোহাম্মদ আলী, মোজাম্মেলসহ ৫-৬ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা, কিরিচসহ হান্নান, মিল্লাত, মো.রাকিব, মো. কালামের পুকুরের পাড় কেটে দেয়। এতে তাদের পুকুরে থাকা ১০ লাখ টাকার মাছের পোনা ও মাছ চলে যায়। পরে ১১ জুলাই স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিদের সামনে বিষয়টি জিজ্ঞেস করলে দেশীয় অস্ত্র, গাছের লাঠি, রামদা হাতে নামোল্লেখিত সন্ত্রাসীরা হুমকি দিয়ে বলে ‘কিভাবে আমাদের চাঁদা না দিয়ে তোরা (তোমরা) মাছ চাষ করবি আমরা দেখবো।’

এদিকে অভিযুক্ত ইসমাইল তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই স্থানে সরকারী খাল ছিল বিধায় আমরা ওই পুকুর গুলোর পাড় কেটে দিয়েছি। তবে চাঁদা দাবির বিষয়টি তিনি অস্বীকার করেন।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এঘটনায় তদন্ত করে দ্রুত আাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এই ক্যাটাগরির আরো নিউজ