শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

নোয়াখালীতে জলাবদ্ধতা নিরসনে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার উদ্যোগ 

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক:
নোয়াখালী জেলা প্রশাসন  ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় খালের কচুরিপানাও  আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৬ জুলাই শনিবার সকালে আনসার কোম্পানির বাজার থেকে  এ পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়।  এ সময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা  ও ইউনিয়ন পরিষদ সচিব শহীদ উল্ল্যাহর উপস্থিতিতে সংগঠনে কমকর্তাগণসহ প্রায় ২০০ স্বেচ্ছাসেবীরা জলাবদ্ধতা নিরসনের কাজে এগিয়ে আসেন।
 সংগঠনে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ সাগর হোসেন রনির  অক্লান্ত পরিশ্রমে জেলার সভাপতি-  মোঃ বেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক- মোঃ আক্তার হোসেন খাল পরিষ্কার কার্যক্রমে জোরালো ভুমিকা রাখেন।.
সংগঠন কেন্দ্রীয় সহকারী পরিচালক মোবারক হোসেন রুবেল ও বিবি হালিমা কাঞ্চন, জেলার  জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছেন।
এই সময় নোয়াখালী জেলার উপদেষ্টা আব্দুল মোতালেব, চট্টগ্রাম বিভাগের কো-অডিনেটর মোঃ রাসেল, ও মহিলা সম্পাদিকা: সালমা আক্তারসহ জেলা কমিটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক সাহায্য সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক মোঃ সাগর হোসেন রনি বলেন,  বর্তমানে বর্ষাকালীন বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নিম্নাঞ্চল, স্কুল-কলেজ, হাসপাতাল ও বাজার এলাকাগুলোতে স্বাভাবিক জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে।এই জলাবদ্ধতা শুধু জনদুর্ভোগই নয়, স্বাস্থ্যঝুঁকি, যানজট, ও পরিবেশ দূষণের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, মানবাধিকার সংগঠনের  দাবিগুলো আপনাদের  জন্য  তুলে ধরছি
১/ দ্রুত ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ ও সংস্কার।
২/খাল-বিল ও প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও দখলমুক্ত করা।
৩/আবর্জনা অপসারণে নিয়মিত কার্যক্রম চালু রাখা।
৪/ নগর পরিকল্পনায় জলাবদ্ধতা প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করা।
৫/ স্থানীয় জনগণের অংশগ্রহণে সচেতনতা ও উদ্যোগ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ