শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি:

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুলাই) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পৌর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, ‘অদম্য জুলাই’ শুধু একটি মিছিল নয়, এটি আমাদের চেতনার প্রতীক। জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের ছাত্র-জনতা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছিল। আজ আমরা সেই শহীদদের স্মরণে একত্রিত হয়েছি এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সুন্দর বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর।

বক্তারা আরও বলেন, অবিলম্বে গণভোট বাস্তবায়ন করতে সরকারের কাছে আহবান জানান। তারা বলেন জুলাই আন্দোলনের যে মূল দাবী বিচার,সংস্কার ও গনভোট বাস্তবায়ন করতে হবে।
বর্তমান সরকার ছাত্র-জনতার অধিকার খর্ব করার চেষ্টা করছে। শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য ইসলামী ছাত্রশিবির আন্দোলন চালিয়ে যাবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ, সাবেক কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আবু সায়েদ সুমন, সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ