শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ইমাম উদ্দিন আজাদ:

হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে ঐতিহাসিক ইসলামী মহা-সমাবেশ সফল করতে সাংবাদিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে মহা-সমাবেশ বাস্তবায়ন কমিটি।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সুপার মার্কেটের ফুড-পেস্তা রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধানে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ এবং ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুর অঞ্চলের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান। এছাড়াও বিভিন্ন আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।

বক্তারা তাদের বক্তব্যে হেজবুত তওহীদকে ঈমান বিধ্বংসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে তা নিষিদ্ধের দাবিতে আগামী ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে আয়োজিত ইসলামী মহা-সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা মহা-সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ