শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

 

ইমাম উদ্দিন আজাদ:
নোয়াখালীতে ঈমান বিধ্বংসী, জঙ্গি সংগঠন নিষিদ্ধের দাবিতে
ইসলামী মহাসমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে এই মহাসমাবেশে লক্ষাধিক মানুষ অংশ নেবেন বলে আশাবাদ প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনেহেফাজতে ইসলাম বাংলাদেশ-এর তত্ত্বাবধায়নে ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ ও ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মো. ইকরাম উল্লাহ ডিপটির সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন ‘জমইয়্যাতুল মাদারিসিল ক্বাওমিয়্যাহ’ নোয়াখালী-লক্ষ্মীপুরের সভাপতি মাওলানা ছিদ্দিকুর রহমান।
এতে হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা শাখার আমীর মাওলানা নিজামুদ্দীন’সহ বিভিন্ন স্তরের ওলামা-মাশায়েখ ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, ইসলামবিরোধী কার্যক্রম প্রতিরোধ এবং হেযবুত তওহীদের অপতৎপরতা বন্ধের দাবিতে আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০টা থেকে নোয়াখালী জেলা স্কুল মাঠে ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নোয়াখালীসহ পার্শ্ববর্তী ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এতে অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে হেযবুত তওহীদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং ঘোষিত মহাসমাবেশ সফল করতে সর্বস্তরের তাওহীদি জনতার সহযোগিতা ও উপস্থিতি কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ