শিরোনাম:
প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে মতবিনিময় সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি

জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

নোয়াখালী প্রতিনিধি

০১ আগস্ট (শনিবার), নোয়াখালীর সুবর্ণচরে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা মো. জামাল উদ্দিন। উপজেলা সেক্রেটারী মাওলানা জামাল উল্লাহ মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা কর্মপরিষদ সদস্য মো. বোরহান উদ্দিন।

শনিবার (১ আগস্ট) বাদ আসর সুবর্ণচর হারিচ চৌধুরী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণমিছিলটি এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. বোরহান উদ্দিন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মো. হাসানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, “শহীদ হাসান সুবর্ণচরের গর্ব। শহীদদের মহান আত্মত্যাগের ফলেই দেশ আজ স্বৈরাচারমুক্ত হয়েছে। আমাদের এই সংগ্রাম ছিল সর্বস্তরের মানুষের মাঝে সাম্য প্রতিষ্ঠা এবং ঘুষ, দুর্নীতি, রাহাজানি, খুন ও ধর্ষণমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য।”

তিনি আরও বলেন, “ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা অবিলম্বে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশে আর কখনোই স্বৈরাচারের পুনরুত্থানের সুযোগ থাকবে না।”

সমাবেশে আরও অংশ নেন, সুবর্ণচর উপজেলা জামায়াতে ইসলামী জয়েন্ট সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, ওলামা পরিষদের সভাপতি মাওলানা আহসান উল্লাহ, চরজুবলি ইউনিয়ন সভাপতি সৈয়দ আহমেদ হেলাল, ছাত্রশিবির জেলা প্রকাশনা সম্পাদক আলতাফ হোসেন ফারুক প্রমুখ। সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ উপজেলা জামায়াতের কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ