শিরোনাম:
নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী

চৌমুহনীতে ছাত্রলীগ-আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক-৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

নোয়াখালীর চৌমুহনীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগ নেতাকর্মীরা। মিছিল শেষে পুলিশ ৩ জনকে তাৎক্ষণিকভাবে আটক করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সাড়ে চারটায় চৌমুহনীর রেল স্টেশন রোড এলাকা থেকে ২০-২৫ জনের ঝটিকা মিছিলটি বের হয়ে চৌমুহনী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করিমপুর এলাকায় প্রবেশ করে।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে চারটায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের ব্যানার লিফলেট নিয়ে ২০-২৫ জনের একটি মিছিল বের হয়। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে ও অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি চৌমুহনী বাজারের প্রধান সড়ক দিয়ে করিমপুর রোডে প্রবেশ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল শিহাবের তত্ত্বাবধানেই এই মিছিলটি বের হয়। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চৌমুহনীতে এটিই প্রথম কোন ঝটিকা মিছিল। নাজমুল শিহাব আওয়ামী লীগ দলীয় নোয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের অনুসারী।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন মিছিলের বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চৌমুহনীতে একটি মিছিলের খবর আমরা শুনেছি। খবর পেয়ে আমাদের নেতাকর্মীরা তাৎক্ষণিক সেখানে গেলে কাউকে পায়নি।
নোয়াখালীর পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক মিছিলে থাকা তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ