শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে হাতিয়ায় বিএনপি ও জামায়াতের পৃথক পৃথক শোডাউন :

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

 

ছায়েদ আহামেদ, হাতিয়া (নোয়াখালী)

গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে নোয়াখালীর হাতিয়ায় শোডাউন করেছে উপজেলা জামায়াতে ইসলামী। দীর্ঘদিন পর এটি হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অনুষ্ঠিত বড় শোডাউন। জামাতের গণমিছিলের পরই হাতিয়া উপজেলা বিএনপি’র গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) বিকেলে ফ্যাসিবাদমুক্ত গণঅভ্যুত্থান বর্ষপূর্তি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি ছিল মূলতঃ হাজার হাজার মানুষের গণ মিছিল।
র‌্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মাওলানা ইদ্রিস, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ হাতিয়া আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যডভোকেট শাহ মাহফুজুল হক, হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম সহ উপজেলা পৌরসভা ইউনিয়নের ওয়ার্ড সমুহের নেতৃবৃন্দ। র‌্যালিটি উপজেলার ওছখালি পুরাতন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা পুরাতন বাজারে এসে মিলিত হন। এ সময় পায়ে হেটে, ছোট ছোট টমটম গাড়িতে করে ওছখালি বাজারে এসে একত্রিত হয়।
র‌্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর প্রমুখ।

এদিকে, গণ অভ্যুত্থান বর্ষপূর্তি দিবসে বিশাল গণ মিছিল করেছে হাতিয়া উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে করা র‌্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি।
বিকেল ৫টায় উপজেলার শহরের উত্তর প্রান্তের হোটেল রেড সী প্রান্ত থেকে পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মোকাররম বিল্যাহ শাহাদাত ও সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদের নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আশিক ইকবাল, সাবেক যুবদল নেতা মিল্লাতুর রহিম মিলাদ, সাবেক যুবদলের সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকরাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিল আলী, সদস্য সচিব রিয়াজ মাহমুদ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ