শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

বেগমগঞ্জে বিদ্যালয়ের মাঠে বাঁশ দিয়ে বেড়া, শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

  1. নয়া সকাল প্রতিবেদক:

নোয়াখালীর বেগমগঞ্জে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার জন্য মাঠের মাঝখানে বাঁশ দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সিতু সাহার বিরুদ্ধে।

রোববার ( ১০ আগস্ট) সকালে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক এ বেড়া দেন।

এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক সিতু সাহা শিক্ষার্থীদের খেলাধুলা করার সুযোগ বন্ধ করে দেওয়ার জন্য মাঠের মাঝখানে বাঁশ দিয়ে একটি বেড়া তৈরি করেছেন। এর ফলে শিক্ষার্থীরা আর মাঠে খেলাধুলা করতে পারছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, “আমাদের ছেলে-মেয়েরা এই মাঠেই খেলাধুলা করে। কিন্তু এখন প্রধান শিক্ষক বাঁশ দিয়ে বেড়া দিয়েছেন, যাতে তারা খেলতে না পারে। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে প্রধান শিক্ষক সিতু সাহার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে তাহনান সুলতানার কাছে এই বিষয়ে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি মাত্র শুনেছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় জনগণের দাবি, দ্রুত এই বেড়া সরিয়ে নেওয়া হোক এবং শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে খেলাধুলা করতে পারে – তার ব্যবস্থা করা হোক।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ