শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের অভিনন্দন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি :
 নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নস্থ বাকিপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার নব নির্বাচিত ম্যানেজিং কমিটিকে গতকাল সকালে মাদ্রাসা মিলনায়তনে বিভিন্ন মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নব নির্বাচিত কমিটির  সভাপতি পদে বেগমগঞ্জের কৃতি সন্তান কর আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট সমাজসেবক নুর উদ্দিন নুরু, অভিভাবক সদস্য পদে মো. শফি উল্যা, গোলাম কিবরিয়া মাস্টার, মো.আবদুর রহিম, আবদুর রহিম (২), সংরক্ষিত (মহিলা) পদে বিবি আয়েশা, শিক্ষক প্রতিনিধি পদে মাকসুদুর রহমান অলটন, তানিয়া ফারহান ও হাফেজ ইসমাইল এবং পদাধিকার বলে সেক্রেটারি পদে মাদ্রাসার সুপার মো. ওয়ালী উল্লাহ নির্বাচিত হয়েছেন । নির্বাচিত কমিটিকে ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বেগমগঞ্জ উপজেলা ও ইউনিয়ন  বিএনপি ও অংগসঠগনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং এলাকার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
নব নির্বাচিত সভাপতি নুর উদ্দিন নুরু বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদিনগর গ্রামের সমভ্রান্ত  পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবা মৃত অজি উল্যাহ এলাকার সুনামধন্য শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন। তার বড় ভাই এডভোকেট মঈন উদ্দিন ঢাকা বার এসোসিয়েশনর এজিএস ও মেঝো ভাইও  সুনামের সাথে একই  পেশায় কর্মরত আছেন।
সভাপতি নুর উদ্দিন নুরু  বলেন, আমি সব সময় আমার বাবার আদর্শকে লালন করার চেষ্টা করি। আমার বাবা আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আমার ভাইয়েরাও সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, এতদ্ব অঞ্চলে অত্র বাকিপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসাটি দ্বীনের  আলো ছড়াচ্ছে। তাই মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে সকলের সহযোগিতায় কাজ করার চেষ্টা করবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ