শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ-

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক: 

৩০ আগস্ট (শনিবার), ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও দলটির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গণ অধিকার পরিষদ নোয়াখালী জেলা শাখার উদ্যোগে বিকেল চারটায় স্থানীয় পূর্ত ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন করে দলটির নেতা কর্মীরা। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজ বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক আরিফুর রহমান।

বিক্ষোভে অংশ নিয়ে নেতারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম কান্ডারী ভিপি নুরুল হক নূরের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুততার সাথে কার্যকর করতে হবে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ