শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সুধারাম থানার ওসি ( তদন্ত) আবু তাহেরের সাহসী অভিযান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক:

নোয়াখালী সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও চার্জ অফিসার মোঃ আবু তাহেরের সাহসী অভিযানে আটক ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

রোববার ১ সেপ্টেম্বর ডাকাতি মামলার মুলতবি পরোয়ানা তামিলের চেষ্টাকাল এসআই শেখ কামাল এর নেতৃত্বে ১টি মোবাইল টিম সদর পশ্চিম অঞ্চল দাদপুর গ্রামের শফিক উল্লার ছেলে ডাকাত নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় ডাকাত নজরুল ঘরের দরজা বন্ধ করে নিজেকে অবরুদ্ধ রাখে এবং ঘোষণা দেয় “হয় মরবে না হয় মারবে”। বিষয়টি এসআই কামাল ওসি তদন্তকে জানালে তিনি তাৎক্ষণিক সুধারাম থানার আরো ৩টি মোবাইল টিম একেএকে উক্ত গ্রেপ্তার অভিযানে সংযুক্ত করেও কোনভাবেই সমঝোতা না হওয়ায় দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ হিসেবে ওসি তদন্ত নিজেই ঘটনাস্হলে উপস্থিত হয়।

চার্জ অফিসারের চৌকস বুদ্ধিমত্তায় পরে পর্যাপ্ত অফিসার ফোর্স এর উপস্থিত নিশ্চিত করে মোবাইলে কাউন্সেলিং এর মাধ্যমে উক্ত ডাকাত নজরুলকে নিরাপদে কোন ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই পুলিশের হেফাজতে আনতে সক্ষম হয় বলে জানান ওসি (তদন্ত) মোঃ আবু তাহের।
তিনি আরো জানান ওই সময় পর্যাপ্ত পুলিশের অনুপস্থিতি ডাকাত নজরুল গণপিটুনিতে নিহত হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু পর্যাপ্ত পুলিশের উপস্থিতি নিশ্চিত করে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ডাকাত নজরুলকে নিরাপদে আটক করা হলো।

কউল্লেখ্যঃ ডাকাত নজরুল দাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ডাকাতি, অস্ত্র, মাদক, সরকারি অফিস ভাঙচুর ইত্যাদি সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। ডাকাতি মামলার ওয়ারেন্ট তামিলসহ ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ