শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে যুক্ত হলো আরেকটি সি-ট্রাক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

ছায়েদ আহামেদ, হাতিয়া( নোয়াখালী)

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে যুক্ত হলো আরেকটি সি-ট্রাক ‘এসটি ভাষা শহীদ সালাম’। বৃহস্পতিবার সন্ধ্যায় দোয়ার মধ্য দিয়ে নলচিরা ঘাটে এ সি-ট্রাকের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, এসআই মুকুল আহমদ,স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন।

শুক্রবার(০৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় নলচিরা ঘাট থেকে যাত্রী নিয়ে সি-ট্রাকটি চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে আবার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা ঘাটে রওনা দেওয়ার সিডিউল নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, আগে থেকে এ রুটে চলমান শেখ ফজলুল হক মনি সি-ট্রাকটি সকাল ৮টার দিকে চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছে। বেলা ১১টার দিকে যাত্রী নিয়ে আবার নলচিরা ঘাটের দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ যুগযুগ ধরে যোগাযোগ সংকটে ভুগছে। আরেকটি সি-ট্রাক চালু হওয়ায় স্থানীয়দের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।
সি-ট্রাক মাস্টার মন্টু সিক্দার জানান, সি-ট্রাকটিতে একসঙ্গে ২২০ জন যাত্রী পরিবহণের সক্ষমতা রয়েছে। যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপক যন্ত্রসহ সব ধরনের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে।

সি-ট্রাক পরিচালক রাকিব উদ্দিন বলেন, নতুন এ উদ্যোগে আশা রাখছি- যাত্রীদের সেবা নিশ্চিত হবে এবং দুর্ভোগ কমানো যাবে।

সেবা প্রত্যাশীদের মতে, নতুন যুক্ত হওয়া সি-ট্রাক তাদের আশা- আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে। দুর্ভোগ লাঘব করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে হাতিয়া থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, এ রুটে চলমান সি-ট্রাকগুলোর সুষ্ঠু ও নিরাপদ যাতায়াতের জন্য দুই সি-ট্রাক পরিচালক ও মাস্টারদের নিয়ে ইউএনওসহ আলোচনাক্রমে সিডিউল নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ