শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

হাতিয়ায় ঋণ দেওয়ার কথা বলে অপমান, লজ্জায় বিষ খেয়ে এক গ্রাহকের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

 

হাতিয়া উপজেলা, নোয়াখালী।

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ‘হীড বাংলাদেশ’র কর্মকর্তারা ঋণ দেওয়ার কথা বলে শঙ্কর সাহা(৪০) নামের এক ব্যক্তিকে অফিসে এনে অপমান করে। লজ্জা ও ধোঁকার শিকার হয়ে অফিসের ভিতরেই বিষ গ্রহন করে তিনি মৃত্যু বরণ করেন। মৃত শঙ্কর সাহা উপজেলার চরইশ্বর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের সচিন্দ্র সাহার ছেলে।
মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) সকালে শঙ্করের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য জেলা সদর নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যা ৬ টায় উপজেলা শহর জিরো পয়েন্টের পশ্চিম পাশে অবস্থিত হীড বাংলাদেশের অফিসের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, শঙ্কর সাহা পেশায় একজন মোয়া ও চা বিক্রেতা। এক বছর আগে হীড বাংলাদেশ সংস্থা থেকে সাড়ে ১২ পারসেন্ট সুদে দুই লাখ টাকা ঋণ নেয়। প্রায় সব কিস্তি দেওয়ার পর অল্প কিছু বাকি থাকতে সংস্থার প্রতিনিধিরা শঙ্করকে আশ্বস্ত করেন যে, বাকিগুলো দিয়ে দিলে তাকে নতুন করে ঋণ দিবে। এই মর্মে শঙ্কর ধার করে টাকা নিয়ে বাকী ঋণ পরিশোধ করলে সংস্থা তাকে নতুন ঋণ দিবে বলে অফিসে যেতে বলে। অফিসে গেলে নতুন ঋণ না দিয়ে বরং তাকে তুচ্ছতাচ্ছিল্য করে অপমান করে। এবং আগের কিস্তি অনিয়মিত ভাবে পরিশোধ করে বলে তাকে হেনস্তা করা হয়। পরে সে কিছুক্ষণ পর ম্যানাজারের কক্ষে বাথরুমে ঢুকে বিষ খেয়ে অজ্ঞান হয়ে পড়লে সংস্থার প্রতিনিধিরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

ভুক্তভোগী শঙ্কর সাহার ভাই উত্তম সাহা বলেন, তার ভাই গত বছর ‘হীড বাংলাদেশ’ থেকে দুই লাখ টাকা ঋণ নেয়। এবং তা পরিশোধ করে দেয়। গতকাল বিকেলে হীড বাংলাদেশ থেকে নতুন ঋণ গ্রহনের কথা। সন্ধ্যায় হঠাৎ হীড বাংলাদেশের অফিস থেকে তাকে মোবাইল ফোনে জানানো হয় যে, তার ভাই শঙ্কর বিষ খেয়েছে এবং হাসপাতালে তাদেরকে যাওয়ার জন্য বলা হয়। একই ভাবে ভুক্তভোগীর ছেলে হৃদ্র সাহার মোবাইলেও কল দিয়ে জানিয়েছে বলে উল্লেখ করেন তারা। পরিকল্পিত ভাবে শঙ্কর সাহাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

ওছখালী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাহজাহান বলেন, শঙ্কর সাহা মোয়া ও চা দোকানদারি করতো। তিনি তার পাইকার ছিল। হীড বাংলাদেশ তাকে গতকাল ঋণ দেওয়ার কথা। তিনি আরো বলেন, ঋণ যে তারা দিবে না- এটা কি শঙ্কর জানতো? যে, না দিলে বিষ খাবে এবং সাথে করে বিষ নিয়ে যাবে! হীড বাংলাদেশ অফিসের লোকজন সম্পূর্ণ পরিকল্পিত ভাবে শঙ্করকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, হীড বাংলাদেশ এর হাতিয়া শাখা ব্যবস্থাপক কাওসার আহমেদ বলেন, শঙ্কর পূর্বের ঋণ পরিশোধ করেছে। গতকাল নতুন ঋণের জন্য আসলে- তাকে বলা হয়েছে যে, তার আগের কিস্তি পরিশোধ অনিয়মিত ছিল, তার কাজ-কাম ভাল না। এ কথাবার্তার পর শঙ্কর ম্যানাজারের কক্ষে বাথরুমে ঢুকে বিষ খায়। পরে তাকে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
ম্যানাজার অলক কুমার বলেন, যা হয়েছে পাশের রুমে হয়েছে। তিনি কিছু জানেন না।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাক্তার আরিফ জানান, রোগীর মাঝে বিষক্রিয়া থাকায় ওয়াশ করা হয় এবং অবস্থার অবনতি ঘটায় তাকে রেফার করা হয়।এর অল্পক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

এবিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা বলেন, খবর পাওয়ার সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। আজ সকালে ভিকটিমের লাশ পোস্টমর্টেমের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ