শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নেপালে মারধর ও লুটপাটের শিকার এক বাংলাদেশি পরিবার

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে অশান্ত পরিস্থিতিতে মারধর ও লুটের শিকার হয়েছে এক বাংলাদেশি পরিবার। এছাড়া সেখানে আরও ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করেছে বাংলাদেশ দূতাবাস।

নেপালের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি হোটেলে গত মঙ্গলবার বিক্ষোভকারীরা ভাঙচুর ও হামলা চালায়। সে সময় ওই হোটেলে একটি বাংলাদেশি পরিবারও হামলার শিকার হন। পরে ওই পরিবারটিকে উদ্ধার করে কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আশ্রয় দেওয়া হয়েছে।

নেপালের বিখ্যাত হায়াত রিজেন্সি হোটেলে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা ভাঙচুর চালান। সেই হোটেলে তিন সদস্যের এক বাংলাদেশি পরিবার ছিল। পরিবারটি মারধর ও লুটের শিকার হয়েছে। এছাড়া নেপালের পর্যটকদের বহনকারী একটি গাড়ি বিক্ষোভের মধ্যে পড়ে গেলে বিক্ষোভকারীরা গাড়িটি পুড়িয়ে দেয়। গাড়িটিতে এক বাংলাদেশি তরুণী ছিলেন। তিনি সুস্থ আছেন। তবে গাড়িতে রাখা তার ব্যাগটি পুড়ে যায়। ব্যাগে অর্থ ও পাসপোর্ট ছিল।

এছাড়া নেপালে আরও প্রায় ২০ জন বাংলাদেশিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ জন ও শহরের বিভিন্ন স্থান থেকে আরও ১০ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করেছে দূতাবাস। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) যাত্রী ছিলেন। তাদের উদ্ধার করে বিমানের নির্ধারিত হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। এ ছাড়া বিমানের অন্য যাত্রীদের বিমান সরাসরিই দিকনির্দেশনা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ