শিরোনাম:
নোয়াখালী পৌরসভার সড়ক সংস্কারের একদিনেই উঠে গেলো পিচ এমপির জন্য মাঝ নদী থেকে ফিরল ফেরী : যাত্রীদের মধ্যে অসন্তোষ একটু বৃষ্টিতেই জলাবদ্ধ জেলা শহর, অতিবৃষ্টিতে এবার স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা নিজ বাড়ির কাছেই জমিতে ভাসছিল যুবকের লাশ বর্তমানে একজন যুবককে ধ্বংস করার জন্য একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনই যথেষ্ট: মুহাম্মদ শাহজাহান সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ বিএনপি মানুষের হাতে মোমবাতি-হারিকেন ধরিয়ে দিয়েছে’: হাসনাত আবদুল্লাহ জুলাইয়ের আগে ও পরে ভোট চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ দক্ষিণ আফ্রিকায় দুই দিনে দুই প্রবাসী খুন,নোয়াখালীর গ্রামের বাড়ীতে শোকের মাতন ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

সুবর্ণচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব চরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রেনুমিয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মো. সাহেদ ও আমেনা খাতুন দম্পতির দুই ছেলে ফাহিম (৩) ও লাবিব (২)।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিকেলে খেলাধুলার এক পর্যায়ে সবার অজান্তে শিশুরা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজ করতে থাকেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত তিন দিনে সুবর্ণচরের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে মোট পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, “আমরা ঘটনাটি সম্পর্কে জেনেছি। কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ