শিরোনাম:
নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন হারুনূর রশিদ আজাদ।  নোয়াখালীতে ‘সার নীতিমালা-২০২৫’ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ফারিহা খন্দকার চার শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান কোম্পানীগঞ্জে প্রকল্প পরিদর্শনে নোয়াখালী আসছেন দুই মন্ত্রী সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর ডোবায় মিলল শিশুর মরদেহ কবিরহাট উপজেলায় ধানের শীষের উঠান বৈঠক ও গণসংযোগ নোয়াখালীতে ৬ দফা দাবিতে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি  দালাল ধরে দিলেই পুরস্কারের ঘোষণা করলেন কোম্পানীগঞ্জ সহকারী কমিশনার

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ চায় উয়েফা

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

sharethis sharing button

গাজায় গণহত্যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় নিষিদ্ধ চায় ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা।

এই বিষয়ে ভোটাভুটির পথে এগোচ্ছে তারা। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এই তথ্য জানিয়েছে।

উয়েফার ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটির বেশিরভাগ সদস্য ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার প্রস্তাবকে সমর্থন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে সূত্রগুলো নাম প্রকাশে অনিচ্ছুক, কারণ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।

ইসরায়েল নিষিদ্ধ হলে জাতীয় দলসহ তাদের ক্লাবগুলো আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে না। এর মধ্যে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোও রয়েছে। ইসরায়েলের পুরুষ দল আগামী দুই সপ্তাহের মধ্যে নরওয়ে ও ইতালির বিপক্ষে বাছাই ম্যাচ খেলতে যাচ্ছে।

এখনো নিশ্চিত নয় যে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই নিষেধাজ্ঞা সমর্থন করবে কি না। কেননা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ট্রাম্প প্রশাসনের সহায়তা, বিশেষ করে খেলোয়াড়, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক দর্শকদের ভিসা প্রক্রিয়ায় সহায়তা ফিফার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কোনো প্রচেষ্টার বিরোধিতা করবে।

ফিফার নির্বাহী পরিষদের বৈঠক আগামী সপ্তাহে জুরিখে অনুষ্ঠিত হবে। ৩৭ সদস্যবিশিষ্ট এই পরিষদের মধ্যে উয়েফার আটজন প্রতিনিধি রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ