শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নোয়াখালীতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

নয়া সকাল প্রতিবেদক :

নোয়াখালী শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই জাতীয় সনদবাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় নোয়াখালী মুক্তমঞ্চ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজারের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শহর আমির মাওলানা মো. ইউসূফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী সদর আমির হাফেজ মহিউদ্দিন, শহর শাখার সেক্রেটারি মাওলানা মো. মায়াজ, ছাত্রশিবির শহর শাখা সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব।

কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায়ও একই দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলের বসুরহাট উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বসুরহাট রুপালী চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।কবিরহাট উপজেলার শহীদ চত্বরে অনুরূপ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ও কবিরহাট পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

বসুরহাট রুপালী চত্তরের সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমির ও নোয়াখালী -৫ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন প্রমুখ।

তারা দাবি করেন, ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ