শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নোয়াখালীতে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

  • নয়া সকাল প্রতিবেদক:

নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে জেলা শহরের রশিদ কলোনী এলাকায় সোনাপুর-মাইজদী প্রধান সড়কে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে জিয়া মঞ্চ নোয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা। পরে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জিয়া মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহসভাপতি এম.এ কালাম, নোয়াখালী জেলা জজ আদালতের পিপি এডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

পরে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপস্থিত নেতৃবৃন্দ। এরআগে খন্ড খন্ড মিছিল নিয়ে র‌্যালিতে যোগ দেন জিয়া মঞ্চ নোয়াখালীর বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ