শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সুবর্ণচরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধ  (নোয়াখালী)

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুর থেকে জেসমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একরাম সমাজ এলাকায় স্বামী মহিউদ্দিনের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন দুই সন্তানের জননী এবং তিনি ওই গ্রামের হাসমত আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেসমিন ও তার স্বামী কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। ছয় বছর আগে তাদের বিয়ে হয়। ঘটনার দিন সকালে বাড়ির পাশের পুকুরে গেলে তিনি নিখোঁজ হন। পরে এলাকাবাসী ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ