শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

মারধর থেকে এক ব্যক্তিকে রক্ষা করায় কিশোরকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক :

নোয়াখালীর বেগমগঞ্জে এক কিশোরকে কুপিয়ে হত্যার দুদিন পর মামলা ৬নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানিয়েছে, উপজেলার শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় সন্ত্রাসীরা এক নিরীহ মানুষকে মারধর করার সময় তাদের কবল থেকে ছাড়িয়ে নেওয়ায় কিশোর মারওয়ান হোসেন বিজয়কে (১৮) হত্যা করা হয়।

সোমবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে উপজেলার বেগমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাফায়েত হোসেন সৈকত (২০) উপজেলার একলাশপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্বএকলাশপুর গ্রামের শহীদুল্লাহর ছেলে।

উপজেলার কল্লা মার্কেট এলাকায় গত ৩ অক্টোবর রাত ১০টার দিকে এ হত্যাকান্ড ঘটে।

নিহত বিজয় উপজেলার হাজীপুর গ্রামের রবি মেম্বার বাড়ির শাহীন চৌধুরীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার সৈকত একই এলাকার আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সন্ত্রাসী। কয়েক দিন আগে শরীফপুর ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় একজন নিরীহ মানুষকে সন্ত্রাসীরা মারধর করার সময় বিজয় নিরীহ মানুষটিকে তাদের থেকে ছাড়িয়ে নেয়। এরপর সন্ত্রাসীরা ভিকটিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খুঁজতে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ভিকটিম উপজেলার কল্লা মার্কেট এলাকায় গতিরোধ করে আটক করে। একপর্যায়ে বিজয়ের শরীরে তিনশত’র অধিক স্থানে এলোপাতাড়ি এবং উপর্যপুরি কুপিয়ে হত্যা করে । এ ঘটনায় নিহতের বোন শাহানাজ আক্তার সুবর্ণা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু আরো বলেন, ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ