শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সুধারামে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আয়োজনে ফ্রী চক্ষু চিকিৎসা সেবা প্রদান

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

নয়া সকাল প্রতিবেদক :

নোয়াখালী সদর উপজেলাতে আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার জেলা শাখার আয়োজনে এক ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সম্পুর্ন হয়েছে।
(৮ অক্টোবর) বুধবার সকাল ৯টায় ক্যাম্প কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী জেলার সদর উপজেলার খলিফার হাট ৮নং ওয়ার্ড বারাহী পুরে এই চিকিৎসা কার্যক্রম সম্পুর্ন হয়। ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবদুল্লাহ মাষ্টার, প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি কাজী শিব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মোঃ মনসুর আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী মোঃ সালা উদ্দিন, হাফেজ মোঃ কফিল উদ্দিন। সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রাসেদ বিল্লাহ চিশতী। আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার নোয়াখালী জেলা শাখার আয়োজনে চক্ষু শিবিরে খলিফার হাট অঞ্চলে প্রায় তিন শতাধিক অভাবগ্রস্থসহ বিভিন্ন শ্রেণির রোগীকে সম্পুর্ন বিনামূল্যে চিকিৎসা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন মোঃ ফারুল মাঝি, মোঃ আলি আকবর, যুবদল সভাপতি মোঃ সফিকসহ অনেকে।

আন্তর্জাতিক মানবাধিকার দূর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সংস্থার জেলা শাখার সভাপতি কাজী শিব্বির আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন, সেবামূলক কর্মকান্ডের প্রসারিত করতে আগামীতেও সদর উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে।প্রতিমাসে ৮নং ওয়ার্ড বারাহী পুরে হত দরিদ্রদের মাঝে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হবে। এছাড়া আসন্ন শীত মৌসুমে শীতবস্ত্র বিতরণসহ মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ