শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

সম্পত্তি বিরোধে মায়ের লাশ ২০ ঘণ্টা দাফন হয়নি

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১২ শতক জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনে ২০ ঘণ্টা বিলম্বের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার মেয়ের শ্বশুরবাড়িতে মারা যান ওই নারী।

নিহত আমেনা বেগম (৬৫) স্থানীয় মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্যুর আগে আমেনা বেগমের ছোট ছেলে সাইফুল্লাহ পরিবারের কিছু সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন। এ ঘটনায় বড় ছেলে নজিব উল্ল্যাহ ক্ষুব্ধ হন। পরবর্তীতে মরদেহ বাড়িতে আনার পর দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে পৌঁছান। তার উপস্থিতিতে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা হয়। পরে বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিটে আমেনা বেগমের দাফন সম্পন্ন হয় তার স্বামীর কবরের পাশে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন,

“উভয় পক্ষের মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। মরহুমার দাফনের পর স্থানীয়ভাবে বৈঠক ডেকে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ