শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শহীদ রিজভীর সদ্য ভূমিষ্ট হওয়া বোনকে মিষ্টি নিয়ে দেখতে গেলেন হান্নান মাসুদ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

নয়া সকাল প্রতিবেদক>

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া নোয়াখালীর বীর সন্তান শহীদ মাহমুদুল হাসান রিজভীর সদ্য ভূমিষ্ট হওয়া ২ দিন বয়সী বোনকে দেখতে বাড়িতে ছুটে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিনিয়র যুগ্ম মুখ্য-সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহীদ রিজভীর নোয়াখালীর মাইজদি বার্লিংটন মোড় সংলগ্ন বাসাতে জেলার নেতৃবৃন্দ নিয়ে উপস্থিত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিন, জেলা আহবায়ক পদপ্রার্থী কাজী মাঈন উদ্দীন তানভীর, যুব শক্তির আহবায়ক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত, বাগছাস নেতা মেহেদী হাসান সীমান্ত, শ্রমিক উইংয়ের শফিক আলম আসিফ, প্রকৌশলী উইংয়ের ইঞ্জিনিয়ার হেদায়েত উল্লাহ প্রমুখ।

জানতে চাইলে হান্নান মাসুদ বলেন, গতকাল সন্ধ্যা আমি হাতিয়া থেকে মাইজদিতে ফেরার সময় রিজভীর কবর জিয়ারত করতেছিলাম। সেসময় রিজভীর ছোট ভাই রিমন আমাকে হোয়াটসঅ্যাপে তার সদ্য ভুমিষ্ট হওয়া বোন সম্পর্কে জানায়। আমি খবরটা শুনে খুব ই আনন্দিত হই। বেশি রাত হয়ে যাওয়ায় গতকাল আর আসতে পারিনি। রাতে মাইজদিতে থেকে আজ সন্ধ্যা জেলা নেতৃবৃন্দ নিয়ে আমাদের বোনকে দেখতে আসি। রিজভী আমাদের ভাই। আমাদের প্রেরণা। তাই তার বোনকে আমি আমার বোনের মতই মনে করি। এছাড়া জুলাই অভ্যুত্থানের প্রত্যেক শহীদ ও আহত পরিবারের পাশে সমানভাবে পাশে থাকার দৃঢ়তাও জানান তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ