শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই হাতিয়ার উন্নয়ন ঘটে -কারীমুল হাই নাঈম

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

বিএনপি যখনই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখনই হাতিয়া উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক কারীমুল হাই নাঈম।

সোমবার(২০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে দলটির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত গঠনে আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নোয়াখালী-৬ হাতিয়া আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কারীমুল হাই নাঈম বলেন, এ হাতিয়ায় তার জন্ম। এখানকার মাটি ও আলোবাতাসে তিনি বড় হয়েছেন। দীর্ঘ শোষণ নিপীড়নের মধ্যে হাতিয়ার মানুষের জীবন অতিবাহিত হচ্ছে। নলচিরা ঘাটের অনিয়ম, চুরি এবং যাত্রীদের হয়রানি এখনো অব্যাহত আছে। নদী ভাঙগনে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আসছে নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের মাধ্যমে এ দ্বীপের মানুষের সকল দুর্ভোগ লাঘব করা হবে।

তিনি আরো বলেন, এ হাতিয়া উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া কয়েকবার এসেছেন। যখনই তিনি এসেছেন তখনই এ হাতিয়ার সর্বত্রই উন্নয়ন করে গেছেন।
তিনি বলেন, নতুন করে আমাদের ভাসানচর ও সীমান্ত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। হাতিয়ার মানুষ সকলে সকলের ভাই ভাই এবং পরস্পর আত্মীয়। সকালে ঐক্যবদ্ধ হয়ে আগামীর নির্বাচনে বিএনপিকে সমর্থন দিলে হাতিয়ার সকল সমস্যা, যাতায়াত ও নদী ভাঙগন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে তিনি সকলের আন্তরিক ভালবাসা ও সমর্থন কামনা করেন।

এ সময় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পাঁচ সহশ্রাধিক কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার হরনী ইউনিয়নে তিনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ