শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে দুদকের অভিযান, ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

  • নয়া সকাল প্রতিবেদক:

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক নোয়াখালীর সেনবাগ ও সদরের দত্তেরহাট শাখায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের একটি দল। এসময় তারা ওই কার্যালয়ের বিভিন্ন নথিপত্র যাচাই করেন।

সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, দুদক জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী, কোর্ট ইন্সপেক্টর মো. ইদ্রিস।

অভিযান সূত্রে জানা গেছে, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের দত্তেরহাট শাখার সাবেক ব্যবস্থাপক মো. আলমগীর গত এক বছর আগে সেনবাগ শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। দত্তেরহাট শাখায় কর্মকালে এ কর্মকর্তা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে ঋণের নামে প্রায় সাড়ে ৭ কোটি টাকা এবং পরবর্তীতে সেনবাগ শাখায় এসে ৪২জনকে ভূয়া সুবিধাভোগীর ঋণ দেখিয়ে আরও ১ কোটি ৪১ লাখ টাকা আত্মসাৎ করেন। এসব ঘটনায় প্রাথমিক অভিযোগ পেয়ে সোমবার(২০ অক্টোবর)অভিযান পরিচালনা করে দুদক। দুদকের অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় ব্যবস্থাপক আলমগীর।

সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান জানান, প্রাথমিক তদন্তে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের কিছু সত্যতা মিলেছে। প্রাপ্ত তথ্যগুলো দুদকের প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ