শিরোনাম:
সুবর্ণচরে বিধবা নারীর ঘরে চোরের হানা, নগদ টাকা ও দলিল লুট হাতিয়ায় অবৈধ ইট ভাটা ভেঙে পানি ঢেলে দিল প্রশাসন ঘর বিএনপিরও ভাঙবে,জামায়াতেরও ভাঙবে –  হান্নান মাসউদ হাতিয়ায় গুণী সাংবাদিক রফিক উদ্দিন এনায়েত’র স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত নোয়াখালীর আন্ডারচরে ফাঁড়ি থানা স্থাপনের দাবি এলাকাবাসী প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

নোয়াখালীতে ওমরাহ শেষে ফেরা ব্যবসায়ী সড়ক দুর্ঘটনায় নিহত, আহত ৩

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

 বিশেষ প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীতে ওমরাহ পালন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫৩) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী, মা ও ভাতিজাসহ আরও তিনজন।

রোববার (২৬ অক্টোবর) ভোরে জেলা শহর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কালাম আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের হক ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরেন আজাদ। পরে তিনি স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনকে নিয়ে মাইক্রোবাসে করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মাইজদী বাজার টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেন। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা সকালে ঘটনাস্থল দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ