দারুল আজহার মডেল মাদ্রাসা সুবর্ণচর ক্যাম্পাসের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকায় দারুল আজহার মডেল মাদ্রাসার সুবর্ণচর ক্যাম্পাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এটি দারুল আজহার ফাউন্ডেশন-ঢাকা কর্তৃক পরিচালিত ২৬তম ক্যাম্পাস।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণচর ক্যাম্পাসের সভাপতি মাওলানা মোবাশ্বেরুল বারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা হারুন আল মাদানী। অনুষ্ঠানে দারুল আজহার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক মাওলানা সাইফুদ্দীন আহমদ খন্দকার নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুবর্ণচর ক্যাম্পাসের সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন দারুল আজহার ফাউন্ডেশনের সেক্রেটারি শাহাবুদ্দিন আহমদ খন্দকার ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মাওলা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এখলাছপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রুহুল আমীন চৌধুরী, সুবর্ণচর ক্যাম্পাসের প্রধান উপদেষ্টা মাওলানা শামসুদ্দিন, লক্ষ্মীপুর আয়েশা (রা.) কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন কামাল, চরজুবিলী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সাইয়েদুল আবরার মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু সালমান, বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা জামাল উদ্দিন, চরবাটা খাসেরহাট জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ, মাওলানা খোবায়েব হোসাইন, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ক্বারী আবদুল মান্নান ও হাফেজ মাওলানা হেমায়েতুর রহমান প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সুবর্ণচরে দ্বীনি শিক্ষা বিস্তার, যোগ্য আলেম তৈরি ও সমাজে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় দারুল আজহার মডেল মাদ্রাসার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “দারুল আজহার ফাউন্ডেশনের এ উদ্যোগ সুবর্ণচরবাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা শাহাদাত হোসাইন, ছয়ানী ফাযিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমান ফুয়াদ, মাওলানা ফয়েজুল্লাহ মোহাম্মদ ফাইয়াজ, মাস্টার নুরুন্নবী, হাফেজ মাওলানা পেয়ার আহমদ হুজাইফা, অধ্যক্ষ মুফতি নিজাম উদ্দিন, মাওলানা মো. হানিফ, হাফেজ ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আজিজ উল্লাহ, হাফেজ মাওলানা নাসরুল্লাহ, মাওলানা আবদুর রহিম ও বিশিষ্ট সমাজসেবক জনাব কামাল উদ্দিন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণচরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ