শিরোনাম:
নোবিপ্রবিতে ডিনস অ্যাওয়ার্ড নিয়ে বিতর্ক, শিক্ষার্থীদের ক্ষোভ পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ: পুলিশ সুপার ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তানও চলে গেল ভিক্ষা করে ৩০ বছর বাঁচিয়ে রাখা আসিয়ার সন্তান চলে গেল নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্বাস্থ্যমন্ত্রীর সফরের পরও পরিবর্তন হয়নি নোয়াখালী জেনারেল হাসপাতালের নোয়াখালীর নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ঝুলছে ১০৭ পুলিশ কর্মকর্তার পদক! মাঠ পর্যায়ে বাড়ছে ক্ষোভ ও অনিশ্চয়তা হাতিয়ায় জেলেদেরকে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বন স্ট্যাফের বিরুদ্ধে : সংসদে হিজাব নিয়ে কটাক্ষের প্রতিবাদে নোয়াখালীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

মায়ানমারে পাচারকালে বিপুলপরিমাণ সারসহ ৯ পাচারকারী আটক

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

নোয়াখালীর হাতিয়া সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ ৯জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মায়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশ থেকে এসব সার পাচার হচ্ছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল-হক।

শনিবার (০১ নভেম্বর) রাত পোনে ১০ টার সময় এ তথ্য জানান তিনি।
এর আগে গত মধ্য রাতে এ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন হাতিয়া।

এক প্রেস রিলিজে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে পাচার করবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১ টার সময় হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

এসময় সন্দেহজনক ৩ টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার ও পাচার কাজে ব্যবহৃত ৩ টি বোটসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত এসব সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে উল্লেখ করা হয় প্রেস রিলিজে।

জব্দকৃত সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন প্রেস রিলিজে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ