শিরোনাম:
প্রতিবেশীর ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রবাসীর মৃত্যু বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে নোয়াখালীতে ক্লাস-পরীক্ষা বর্জন করে এটিআই শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ব্যবসায়ীকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই দুর্বৃত্তের দেয়া আগুনে দুটি বাস পুড়ে চাই। ইউপি চেয়ারম্যানের বাড়িতে চোর সন্দেহে দিনমজুরকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ নোবিপ্রবির তৃতীয় একাডেমিক ভবনসহ ৩৩৪ কোটি  ৪৬ লক্ষ টাকার প্রকল্প একনেকে পাশ গ্লোবাল লিডার ইন এক্সপোর্ট অ্যাওয়ার্ডে সম্মানিত মওদুদ এলাহী হাতিয়ায় খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোস্ট গার্ডের পৃথক অভিযানে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল জব্দ, আটক -১২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, হাতিয়া(নোয়াখালী)।

নোয়াখালীর হাতিয়া ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ ১২ জন মাদক পাচারকারি আটক।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এর আগে বুধবার(১২ নভেম্বর) রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮ টা পর্যন্ত বিসিজি স্টেশন হাতিয়ার মেঘনায় এ অভিযান পরিচালনা করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় দুটি ফিশিং বোট তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকা মূল্যের ৬৪৫ বস্তা সিমেন্টসহ ১১ জন পাচারকারিকে আটক করা হয়।

অপরদিকে, গত মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড বেইজ ভোলার সদর থানাধীন ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ২৩ হাজার টাকা মূল্যের ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং ১টি মটরসাইকেলসহ পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর চর জব্বর- চরবাটা এলাকার আবু তাহেরের ছেলে মো. ইব্রাহিম(৩৩), মো. আবুল কালামের ছেলে মো. খলিল (৩৫), একই থানাধীন চর বাউঙ্গা এলাকার মৃত আব্দুল হাদির ছেলে মো. হেলাল (৫০), জনতা বাজার চর উড়িয়া এলাকার আব্দুল জলিলের ছেলে আলাউদ্দিন (৪৭), সুবর্ণচর- চর জাহাজমারা এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মিরাজ (৪৩), আব্দুল্লাহ মিয়ার হাট চর হাসান এলাকার ওলি আহাম্মদের ছেলে মো. আলমগীর (৫১), মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আবুল কাশেম (৪৬), আব্দুল করিমের ছেলে মো. ইউসুফ (৪১)। লক্ষ্মীপুর রামগতি থানার পূর্ব চর লক্ষী গ্রামের আহম্মদ উল্লাহ’র ছেলে মো. আব্দুল্লাহ (৩৯), একই এলাকার নাসিব উদ্দিনের ছেলে মো. লিটন (৪০)। চট্টগ্রাম- সীতাকুণ্ড জাফরাবাদ সলিমপুর এলাকার মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুমন( ২৮)। এবং ভোলার দৌলতখা থানাধীন লামছিধলীর চর বড় গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো: ইলিয়াস (৪৬)।

জব্দকৃত আলামত এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ