শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

ছায়েদ আহামেদ ,হাতিয়া(নোয়াখালী)

প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা। প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষায় উপজেলার ৩২টি হাইস্কুলের মোট ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।

শনিবার (১৫ নভেম্বর) সকালে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওছখালী কেএসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয় তিন ঘণ্টার এ পরীক্ষা। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.ম হাসান।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন। এসময় তিনি বলেন, এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরিবেশে গড়ে তুলতে সহায়তা করে, তাই এ আয়োজন অব্যাহত থাকা প্রয়োজন।

আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, প্রতি শ্রেণি থেকে মেধাতালিকায় ৫ জন এবং সাধারণ গ্রেডে ১০ জন করে মোট ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। উত্তীর্ণদের অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও কেডি সোর্সিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ডিরেক্টর প্রকৌশলী দিদারুল ইসলাম জানান, শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে মাদ্রাসা পর্যায়ও এ পরীক্ষায় যুক্ত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ