শিরোনাম:
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি প্রচারবিমুখ সমাজসেবক আবু সালেহ মোঃ আবদুল্লা সবুজ নতুন কুঁড়ি স্পোর্টসের প্রচারে নোয়াখালীর শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ চন্দ্রগঞ্জে রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিলেন আওয়ামী লীগের সভাপতি নোয়াখালীতে ইসলামী সমাবেশের নামে হেযবুত তওহীদের বিরুদ্ধে ব্যাপক মিথ্যাচারের অভিযোগ’ ইতালিতে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ ইতালিতে নিহত একই পরিবারের ৩ বাংলাদেশির মরদেহ আসছে

সুবর্ণচর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি কামাল, সম্পাদক বাবলু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

 

আবদুল জববার, বিশেষ প্রতিনিধি নোয়াখালী 

নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ নির্বাচন–২০২৫ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৪ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সাংবাদিক কামাল উদ্দিন চৌধুরী ও সাংবাদিক আরিফুল ইসলাম সবুজ। ভোট গণনা শেষে দেখা যায়, কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আরিফুল ইসলাম সবুজ পান ৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন সাংবাদিক আব্দুল বারী বাবলু। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

একই সঙ্গে নতুন কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: একে এম ইব্রাহিম খলিল উল্যাহ
সহ-সভাপতি: হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ
সহ-সাধারণ সম্পাদক: মুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান
সাংগঠনিক সম্পাদক: দিদারুল আলম
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. রেদওয়ান হোসেন
অর্থ সম্পাদক: মাইন উদ্দিন
দপ্তর সম্পাদক: ইউনুছ শিকদার
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মহিব উল্যাহ মহিব
ধর্ম বিষয়ক সম্পাদক: সাহাব উদ্দিন
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: কামাল উদ্দিন
সমাজকল্যাণ সম্পাদক: আব্দুল জব্বার আকাশ
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: ইব্রাহিম খলিল শিমুল
কার্যকরী সদস্য: লিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম।

নির্বাচন কমিশন জানায়, পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ২০০৫ সালে প্রতিষ্ঠিত সুবর্ণচর প্রেসক্লাবে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নির্বাচনে ভোটাররা সরাসরি ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ