শিরোনাম:
সমাজসেবার আড়ালে অনিয়মের অভিযোগ: সুবর্ণচরের এনজিও ‘সাগরিকা’কে ঘিরে নানা প্রশ্ন শেখ হাসিনার পতন হয়েছে, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য -বরকত উল্লাহ বুলু  জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তিতে সুবর্ণচরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ সুবর্ণচরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ থানায় সালিশী বৈঠকের নামে রফাদফার চেষ্টা“ নোয়াখালীতে লক্ষাধিক মানুষের মহাসমাবেশ হেজবুত তওহীদ নিষিদ্ধের দাবি নোয়াখালীতে ইসলামী মহাসমাবেশের প্রস্তুতি সম্পন্ন, অংশ নেবেন লক্ষাধিক মানুষ নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল সুবর্ণচরে মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার গাউসিয়া কমিটির সম্পাদক কামাল হোসাইনের স্মরণ সভায় মিলাদ ও দোয়া কামরুল কাননের ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদে চাটখিলে মানববন্ধন

কাজিরহাটে ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক 

শিক্ষার্থীদের মেধা বিকাশে শহীদ আমান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় ও এম.এ. হাসেম বিশ্ববিদ্যালয় কলেজে এই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৩শ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উক্ত বৃত্তি পরীক্ষায় সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নে উপস্থিত ছিলেন ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার সভাপতি জনাব মো. মোশাররফ হোসেন দুলাল, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আবদুল মতিন বি.এসসি., পরীক্ষা সচিব জনাব মোঃ হাবিব উল্লাহ বি.এসসি., উপ-সচিব নুরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইত্যাদি’র সভাপতি জাকের হোসেন ফেরদৌস, সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রাফি। প্রতিষ্ঠাতা সদস্য আবুল কালাম আজাদ, মোঃ ফখরুল ইসলাম জসিম সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম পিয়াস, স্থায়ী পরিষদ সদস্য, মোঃ জাহেদুল ইসলাম হায়দার, ইঞ্জিয়ার মোঃ জসিম উিদ্দন, নাছির উদ্দীন সেলিম, সাহেদ উল্যাহ,আনোয়ার হোসেন প্রমুখ।
বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব কামরুল হাসান বাবু। তিনি বলেন, “নোয়াখালী অঞ্চলের শিক্ষার্থী মেধা, মনন বিকাশে বৃত্তি পরীক্ষার ভূমিকা রয়েছে। আমরা চাই এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্যতা সম্পন্ন জনসম্পদে রুপান্তর করতে।”

ইত্যাদি ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আবদুল মতিন বিএসসি বলেন, “আমাদের এই অঞ্চলে প্রায় ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে খাতা মূল্যায়ন ফলাফল প্রকাশ করা হবে।”

ইত্যাদি’র সভাপতি জনাব মোঃ জাকের হোসেন ফেরদৌস বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ইত্যাদি কাজিরহাট অঞ্চলের সমাজ ও শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের এই বৃত্তি পরীক্ষার আয়োজন। বৃত্তি পরীক্ষায় বাস্তবায়নে বৃত্তি পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ইত্যাদির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, প্রতিষ্ঠাতা পরিষদ, স্থায়ী পরিষদ, স্বেচ্ছাসেবক, সাংবাদিকসহ সকল স্টেক হোন্ডারদের ধন্যবাদ জানাই। আপনাদের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই আয়োজন সুন্দরভাবে বাস্তবায়ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ