শিরোনাম:
মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ   নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন নোয়াখালীতে ‘টাইমস অব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হাতিয়ায় সুপার মার্কেটে বিএনপি নেতার চাঁদা দাবির তথ্য মিথ্যা বহুমুখী প্রতিভাবান মুহাদ্দিছ রুহুল আমিন (রাহ.)কে বেঙ্গল ফাস্ট ঘোষণা করেছিলেন আইয়ুব খান: নতুন আয়কর বিধান নিয়ে চৌমুহনীতে আলোচনা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ নজরুল শতবর্ষ উপলক্ষে নোয়াখালীতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি

নয়া সকালে প্রতিবেদন প্রকাশের পর সুবর্ণচরে অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়ে জরিমানা

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নয়া সকাল প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরজব্বারে স্হাপিত অবৈধ ইট ভাটা ( বাংলা ভাটা) একেবি ব্রিকসকে ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।পরে ইট ভাটার মালিক মো: কবিরকে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।এবং স্হায়ী কার্যক্রম বন্ধের আদেশ দেয়া হয়।
সোমবার ( ২৪ নভেম্বর)  সকালে সুবর্ণচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ছেনমং রাখাইন  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্টটি পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে মেসার্স  এ কে বি ব্রিকস (ড্রাম চিমনী) ইটভাটাটির কীলন  ও চিমনী সম্পূর্ণ ভাঙ্গা হয় এবং কাঁচা ইট নষ্ট করে ইটভাটাটির  কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ করে দেয়া হয়।এসময় মোবাইল কোর্টে সহায়তা করেন নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন হোসেন। অভিযানে সুবর্ণচর উপজেলা ফায়ার সার্ভিস,চরজব্বার থানা পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা প্রদান করেন।অবৈধ ইট ভাটা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় পরিবেশ অধিদপ্তর।
উল্লেখ্য সুবর্ণচর উপজেলাসহ নোয়াখালীর এসব অবৈধ ইট ভাটা নিয়ে দৈনিক নয়া সকাল একাধিক প্রতিবেদন প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ