শিরোনাম:
নোবিপ্রবির তৃতীয় সমার্বতনের নিবন্ধনের সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের নোবিপ্রবির বাংলা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী পিএইচডি সেমিনার অনুষ্ঠিত শারীরিক অসুস্থতায় হাসপাতালে সাংবাদিক লিয়াকত আলী খান, অস্ত্রোপচার সম্পন্ন নোবিপ্রবি ছাত্রশক্তির নবীনবরণে আসছেন নাহিদ ইসলাম নোবিপ্রবিতে ৮ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ছায়া জাতিসংঘ সম্মেলন স্কোপাস গবেষণা সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৭তম নোবিপ্রবি নোবিপ্রবির শিক্ষক-কর্মকর্তা কোয়ার্টার্সে বিশুদ্ধ পানিসহ নানা সংকট নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ গ্রেপ্তার ১ প্রবাসীদের সমন্বিত ডাটাবেজ প্রয়োজন -জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। শিবপুর দরবার শরীফে আজমির শরীফের পিরের শুভাগমন

নোয়াখালীতে বিদেশ ফেরত প্রবাসীদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ইমাম উদ্দিন আজাদঃ
সারাদেশের ন্যায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম এর রিইটিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রোজেক্ট কর্তৃক আয়োজিত বিদেশ ফেরত প্রবাসীদের পুনরেকত্রীকরণে নোয়াখালী সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ, সাংবাদিক, জন প্রতিনিধিসহ বিদেশ ফেরতদের উপস্থিততে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

২৪শে নভেম্বর সকাল ১১ঘটিকায নোয়াখালী সদর উপজেলা ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী অফিসার সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনেওয়াজ তানভীর। উপজেলা কৃষি অফিসার মো: মোশরেফুল হাসান এর সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী আবুল মনছুর, উপজেলা মৎস্য অফিসার মানস মন্ডল।

অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম ও সেবা নিয়ে আলোচনা করেন ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের আএমসি ইমাম উদ্দিন এবং ওয়ার্কশপ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ফিল্ড অর্গানাইজার মজিবুর রহমান। এই কর্মশালার উদ্দেশ্য হল বিদেশ ফেরত কর্মীদের আইনি, আর্থিক এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করা। বিদেশ থেকে ফেরার পর অনেক অভিবাসী বিভিন্ন আইনি ও সামাজিক সমস্যার সম্মুখীন হন, যেমন – কাজের সুযোগের অভাব, সামাজিক বিচ্ছিন্নতা, এবং মানসিক চাপ। এই সভাতে এই সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হয়।

বক্তারা ব্রাকের এ উদ্দ্যেক কে জাগত জানান সবাই। ভবিষ্যতে আরো তথ্য বহুল কর্মযজ্ঞ করার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ